কমলগঞ্জ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে কর্মবিরতি

  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার রহমত উল্লা লতিফের বিরুদ্ধে দলিল প্রতি ঘুষ বানিজ্য ও অসদাচরণ করাসহ বিভিন্ন অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষনা দিয়েছে কমলগঞ্জ দলিল লেখক সমিতি। সোমবার (১১ এপ্রিল) দুপুর থেকে কর্মবিরতি ঘোষণা করে দলিল লেখা বন্ধ রেখেছে উপজেলার দলিল লেখকরা। এতে ভোগান্তিতে পড়েছে জমির ক্রেতা-বিক্রেতারা।

Manual7 Ad Code

কমলগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, পৌর কাউন্সিলর মো. বখতিয়ার খাঁন সাংবাদিকদের জানান, দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল প্রতি অতিরিক্ত টাকা দাবি করে সাব রেজিস্ট্রার রহমত উল্লা লতিফ। এমনকি জাতীয় পরিচয়পত্র আরএস ফর্সার সাথে নামের একটা অক্ষর ভুল থাকলেও তাকে অতিরিক্ত টাকা দিতে হয়। নাহলে তিনি দলিল রেজিস্ট্রি করে না। প্রতিটি দলিল দাখিল করার আগে তার সাথে কন্টাক্ট করা লাগে না করলে দলিল হয়না।

এছাড়া তার ব্যবহারও সম্মানজনক নয়, দলিল দাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিলে তিনি গ্রহন করেন না। এসব বিষয়ে আমরা প্রতিবাদ করলে এজলাস থেকে আমার দিকে তেড়ে আসেন তখন অন্য দলিল লেখকরা এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে বলেন ভার্সিটির গন্ধ নাকি এখনো যায়নি। আমরা তাকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব।
দলিল করতে আসা শমশেরনগর বাজারের মো. মনির হোসেন জানান, জাতীয় পরিচয়পত্রে আফরোজ আলী ও আরএস ফর্সায় আফরোজ মিয়া থাকায় প্রত্যায়নপত্র প্রদান করার পরও টাকা দাবী করেন সাব রেজিস্ট্রার।

Manual8 Ad Code

তবে এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার রহমত উল্লা বলেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। দলিল লেখক সমিতির সভাপতিকে লাঞ্চিতের বিষয়ে তিনি তা সঠিক নয় বলে জানান।

তবে উপজেলা সাব রেজিস্ট্রার সোহেল রানা বলছেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

Manual1 Ad Code

মাদারীপুর এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার এস, এম, সোহেল রানা মিলন বলেন, বিষয়টি আমি এখনো জানি না। তবে এখানে অনিয়ম বা দুর্নীতি করার কোন সুযোগ নেই। যদি কেউ এই ধরনের কোন কাজ করে থাকে তাহলে আমাদের উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেবো। জনগন যেন আর ভোগান্তির শিকার না হয় দ্রুত সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!