কমলগঞ্জে ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষনের দুঃস্থ মহিলার মাঝে যাকাতের ভাতা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষনের দুঃস্থ মহিলার মাঝে যাকাতের ভাতা বিতরণ

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইসলামিক মিশনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনার্থীর ৬০জন দুঃস্থ মহিলাদের মাঝে যাকাতের ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় যাকাত বোর্ড পরিচালিত ও শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ইসলামিক মিশনের হলরুমে এ যাকাতের ভাতা বিতরণ করা হয়।

Manual1 Ad Code

ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল কর্মকর্তা ডা. মো. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক ও আব্দুল বাছিত মধু প্রমুখ।

আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষনার্থীর ৬০জন দুঃস্থ মহিলাকে এক হাজার টাকা করে যাকাতের ভাতা বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব ভাতা বিতরণ করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য, যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনে প্রতি অর্থ বছরে ৪ মাসে ২০ জন করে দুঃস্থ মহিলাদের ৩ ব্যাচে ৬০জন মহিলাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে ১০০০ হাজার টাকা করে যাকাত ভাতা প্রদান করা হয়। প্রতি অর্থ বছরের ৩ ব্যাচের ৩জন করে ৯ জনকে সেলাই প্রশিক্ষন শেষে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!