কমলগঞ্জে ২ হাজার কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

কমলগঞ্জে ২ হাজার কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২১-২২ অর্থবছরে খরিপ ১/২০২২-২৩ মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার কৃষককে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। অনুষ্ঠানে ২ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কজি সার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ৫ জন কৃষককে ভূর্তকি হিসাবে কৃষি যন্ত্র কনম্বাইন্ড হায়ভেস্টার প্রদান করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!