কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে শহীদ নীরা বাউরী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে শহীদ নীরা বাউরী দিবস পালিত

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে বুধবার শহীদ নীরা বাউরী দিবস পালিত হয়েছে। পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নীরা বাউরী শহীদ হন। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ৯টায় চা শ্রমিকরা নীরা বাউরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভার আয়োজন করেন।

Manual3 Ad Code

চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘট অনুষ্ঠিত হয়। ৫৩ বছর আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্স কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন এবং আরও কয়েকজন চা শ্রমিক আহত হন। এ আন্দোলনের নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা মফিজ আলীসহ চা বাগানের প্রবীন নেতৃবৃন্দ। পুলিশের গুলিতে নীরা বাউরীর মৃত্যুর পর আন্দোলন জোরালো হয়ে উঠে। চা শ্রমিকরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বৎসর ১৩ এপ্রিল শহীদ নীরা বাউরী দিবস পালন করে আসছে।

Manual4 Ad Code

শমশেরনগর চা বাগানে ৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস পালন উপলক্ষে বুধবার সকাল ৯ টায় নীরা বাউরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন বাউরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী। বিশেষ অতিথি ছিলেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, মনু দলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, চা বাগান পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!