বড়লেখায় যুবককে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় যুবককে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির পশ্চিম ঘোলষা গ্রামে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ হয়তো তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউপির পশ্চিম ঘোলষা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

থানা পুলিশ ও স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

Manual1 Ad Code

থানার এসআই সুব্রত কুমার দাস জানান, তারেক আহমদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!