বড়লেখায় অবৈধভাবে বিল সেচ : অবশেষে মেশিন জব্দ করল প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় অবৈধভাবে বিল সেচ : অবশেষে মেশিন জব্দ করল প্রশাসন

  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক::

Manual7 Ad Code

বড়লেখার সুজানগরের বড়থলের বড়জালাই (বদ্ধ) জলমহাল সেচে নিয়োজিত ৩টি সেচযন্ত্র জব্দ করেছে উপজেলা প্রশাসন। নিয়মনীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট ইজারাদার মৎস্যজীবি সমিতি বিল শুকিয়ে মাছ ধরতে গত কয়েক দিন ধরে অবৈধভাবে সেচযন্ত্রে বিলের পানি সেচ করছিল। শুক্রবার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে প্রশাসনের লোকজন অভিযান চালিয়ে বিলের পাড়ে পানি সেচকাজে নিয়োজিত তিনটি সেচ মেশিন জব্দ করেছেন। এব্যাপারে ইজারাদার সমিতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

জানা গেছে, উপজেলার বড়থল গ্রামের প্রায় ৩ হাজার বাসিন্দার দৈনন্দিন কাজের পানির উৎস হচ্ছে ২০ একর আয়তনের বড়জালাই (বদ্ধ) জলমহাল। সরকারি এ জলমহালটি গ্রামবাংলা মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা নিয়েছে। শুকিয়ে মাছ ধরার নিয়ম না থাকলেও ইজারাদার সমিতি গত কয়েকদিন ধরে পানি সেচের মেশিন বসিয়ে বিলের পানি সেচ করতে থাকে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে জলাশয় শুকিয়ে মাছ ধরায় একদিকে মাছের বংশ বিলুপ্তির আশংকা অন্যদিকে গ্রামের লোকজন পানির জন্য মারাত্মক দুর্ভোগে পড়বেন। জলাশয়টি শুকিয়ে ফেললে গ্রামের অগভীর নলকুপগুলোও পানিশূন্য হয়ে পড়ার আশংকায় ছিল।

Manual6 Ad Code

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, জলমহাল সেচযন্ত্রে পানি সেচ দেয়ার নিয়ম নেই, এটি সম্পুর্ণ অবৈধ। আগেও একবার সরেজমিনে গিয়ে তিনি সেচপাম্প বন্ধ করেন। ইজারাদার সমিতিকে সেচ মেশিন সরিয়ে নিতে নির্দেশ দিলেও তারা তা অমান্য করে বিল শুকাতে তৎপর থাকে। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তিনি বিলের পাড় থেকে তিনটি সেচ মেশিন জব্দ করেছেন। এব্যাপারে জড়িত ইজারাদার সমিতির বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!