জুড়ীর বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদ : মানবসেবায় করেছে অনন্য দৃষ্টান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীর বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদ : মানবসেবায় করেছে অনন্য দৃষ্টান্ত

  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: সেবামূলক সংগঠন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা হারিস মোহাম্মদের সভাপতিত্বে ও উপদেষ্টা, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সিরাজুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল আহাদ, খোরশেদ আলম, আসুক আহমদ। বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান জমির, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ।

Manual5 Ad Code

সভায় সংগঠনের অর্থায়নে দরিদ্র একটি পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ব্যয় আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। তাৎক্ষনিক একটি তহবিল গঠন করা হয়। তহবিলে উপস্থিত সকলেই আর্থিক অনুদান প্রদানের অঙ্গিকার করেন। আগামী ঈদুল ফিতরের পরেই মহতী কার্যক্রমটি শুরু হবে। পরিষদের উদ্যোগে ইতিমধ্যে বেলাগাঁও গ্রামের আম্বিয়া বেওয়া ও মৃত রজব আলীর স্ত্রী হামিদা বেগমকে দু’টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

এছাড়াও প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে কবর স্থানের গেইট, দেয়াল নির্মাণ ও এলাকার রাস্তা ঘাট সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের অর্থ প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসা, ব্লার্ড গ্রুপিং সেবাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসবের সিংহভাগই হয়েছে বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মানিক মিয়া ও সাধারণ সম্পাদকসহ প্রবাসে অবস্থানরত সদস্যদের পাঠানো অর্থে। মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় এলাকায় প্রশংসা কুড়িঁয়েছে সংগঠনটি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!