বড়লেখায় জাতীয় পার্টির গণ ইফতারি বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

বড়লেখায় জাতীয় পার্টির গণ ইফতারি বিতরণ

  • বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা: :

বড়লেখা উপজেলার দশ ইউনিয়ন ও পৌরশহরে বুধবার বিকেলে নিম্ন আয়ের রোজাদার মানুষের মাঝে প্রায় আড়াই হাজার গণ ইফতারি প্যাকেট বিতরণ করেছে উপজেলা জাতীয় পার্টি। গণ ইফতারি বিতরণকালে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে আগামীতে জাতীয় পার্টি আর কাউকে ছাড় দিবে না।

Manual7 Ad Code

গণ ইফতারি প্যাকেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ। এতে অংশগ্রহণ করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সহ-সভাপতি শাহাব উদ্দিন, জামাল আহমেদ সুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম, সাবেক প্রচার সম্পাদক আলী আজাদ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মীর মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব কামাল আহমেদ, প্রচার সম্পাদক আব্দুন নুর প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews