বড়লেখায় গ্যাস সিলিন্ডারের আগুনে শিক্ষিকা নিহত, স্ত্রীকে বাঁচাতে শিক্ষক স্বামীও দ্বগ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় গ্যাস সিলিন্ডারের আগুনে শিক্ষিকা নিহত, স্ত্রীকে বাঁচাতে শিক্ষক স্বামীও দ্বগ্ধ

  • বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে রুবিয়া বেগম (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অগ্নিদ্বগ্ধ স্ত্রীকে বাঁচাতে গিয়ে শিক্ষিকার শিক্ষক স্বামী আব্দুল করিমও (৪৮) দগ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রুবিয়া বেগম উপজেলার সুড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলের করিমের স্ত্রী ও উপজেলার কান্দিগ্রাম মিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Manual8 Ad Code

থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবিয়া বেগম উপজেলার দাসেরবাজারের দক্ষিণ লঘাটি গ্রামে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। বুধবার রাত সাড়ে তিনটার দিকে রুবিয়া বেগম সেহরী খাবার তৈরীর জন্য রান্না ঘরে যান। এসময় তিনি গ্যাসের চুলা জ্বালাতেই তার শরীরের আগুন ছড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে স্বামী আব্দুল করিম তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও দ্বগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল করিমকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা জানান, রান্না ঘরটি বদ্ধ ছিল। একারণে সিলিন্ডার লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে যায়। রান্নার জন্য চুলা জ্বালাতেই শরীরে আগুন ছড়িয়ে ওই শিক্ষিকার মৃত্যু ঘটেছে।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হাসেন সরদার জানান, গ্যাস সিলিন্ডারের আগুনে স্কুল শিক্ষিকা রুবিয়া বেগম মারা গেছেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!