মাধবপুরে মদপানে এক ব্যক্তির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে মদপানে এক ব্যক্তির মৃত্যু

  • শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুরে নূর রহমান (৫০) নামে এক মাদক সেবনকারীর মৃত্যু হয়েছে। তিনি মদপানে মারা গেছেন, নাকি মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে- এনিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে।

শুক্রবার ২৪ জুলাই বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নূর রহমান ওই গ্রামের মরতুজ আলীর ছেলে।

Manual8 Ad Code

নুর রহমানের ছেলে জুয়েল মিয়া জানান, তার বাবাকে এলাকার কয়েকজন মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে।

Manual3 Ad Code

তিনি জানান, এলাকার কতিপয় ব্যক্তির সঙ্গে তার বাবা মদপান করত। শুক্রবার বিকালে মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। গুরুত্বর অসুস্থ অবস্থায় মাধবপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!