বড়লেখায় জমে উঠেছে ঈদবাজার, শেষ মুহূর্তে বেচাকেনার ধুম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

বড়লেখায় জমে উঠেছে ঈদবাজার, শেষ মুহূর্তে বেচাকেনার ধুম

  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual3 Ad Code

বড়লেখায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনার ধুম। পৌরশহরের বিপণি বিতাগুলোতে এখন ক্রেতাদের উপচে ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা তাদের পছন্দের পোশাক কিনতে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। তবে কাপড়ের দাম একটু বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তবুও তারা সাধ্যের সঙ্গে মিল রেখে পরিবারের জন্য পোশাক কিনছেন। এদিকে শেষ সময়ে বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কারণ গত দুই বছর করোনা ভাইরাসের কারণে বেচাকেনা বন্ধ ছিল।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বড়লেখা পৌরশহরের বিপণি বিতাগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেটগুলোতে আলোকসজ্জা করেছেন। তারা তাদের দোকানগুলোকে সাজিয়েছেন বিভিন্ন দেশী-বিদেশী পোশাকে। এসব দোকানগুলোতে রয়েছে শাড়ি, থ্রি-পিস, শার্ট, টি-শার্ট, লুঙ্গি ও পাঞ্জাবিসহ ছোটদের নানান ধরনের পোশাক। ক্রেতারা তাদের পছন্দের পোশাক ও জুতা কিনছেন।

পরিবারের জন্য পোশাক কিনতে আসা ক্রেতা বুশরা আক্তার ও রোকসানা আক্তার বলেন, তারা দুই বোন মিলে পরিবারের জন্য কাপড় কিনতে পছন্দের পোশাক কিনেছেন। তবে দাম একটু বেশি মনে হয়েছে।
স্ত্রী-সন্তান নিয়ে কাপড় কিনতে আসা ক্রেতা রুবেল আহমদ বলেন, তিনি স্ত্রী-সন্তানকে পোশাক কিনে দিয়েছেন। তিনিও নিজের জন্য পোশাক কিনবেন।

Manual6 Ad Code

অটোরিকশা চালক জয়নাল উদ্দিন বলেন, জুতা-স্যান্ডেলের দাম মোটামুটি কম থাকলেও পোশাকের মূল্য বেশি। এর ফলে আমাদের মতো পরিবারের জন্য কষ্টদায়ক হচ্ছে। এক মেয়ের পোশাক কিনতে গিয়ে অন্য ছেলেমেয়েদের জন্য কিনতে সমস্যা হচ্ছে।

Manual7 Ad Code

পৌরশহরের নূরজাহান শপিং সেন্টারের নিশাত জেন্টস এন্ড বেবি হাউসের সত্বাধিকারী মঞ্জুর আহমদ বলেন, গত দুই বছর করোনার কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বেচাকেনা মোটেও হয়নি। এবার ঈদে ক্রেতাদের পছন্দের কথা চিন্তা করে বিভিন্ন ডিজাইনের পোশাক তুলেছি। প্রতিদিন আশানুরূপ বিকিকিনি হচ্ছে। ঈদের আগেরদিন পর্যন্ত এভাবে বেচাকেনা চলবে। পোশাকের দাম নাগালের মধ্যে আছে।

একই মার্কেটের বোরকা গ্যালারী ও ওড়না হাউসের সত্বাধিকারী আলতাফ হোসেন বলেন, আমার এখানে বিভিন্ন ডিজাইনের থান কাপড়, ওড়না ও বোরকা আছে। গভীর রাত পর্যন্ত বেচাকেনা হচ্ছে। কাস্টমারের চাপে দম ফেলার সুযোগ মিলছে না।

Manual6 Ad Code

তালহা কালেকশনের সত্বাধিকারী সুলতান আহমদ খলিল বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভীড় বেড়েছে। শেষ সময়ে ভালো বিক্রি হচ্ছে। আমার দোকানে নারী-পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। একেবারে কম মুনাফায় পোষাক বিক্রি করায় তার দোকানে ক্রেতারা বেশি ভিড় করছেন।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!