ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নকে টেকসই করতে হবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নকে টেকসই করতে হবে-পরিবেশমন্ত্রী

  • সোমবার, ২ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, জনগণের দীর্ঘদিনের দাবীসমূহ আওয়ামী লীগ সরকারই পূরণ করে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঈর্ষণীয় সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে এই উন্নয়নকে টেকসই করতে হবে।

Manual1 Ad Code

পরিবেশমন্ত্রী সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী-মাধবকুণ্ড রাস্তা হতে গান্ধাইবাজার ভায়া বিওসি ডিমাই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প গাফিলতি ও ত্রুটি-বিচ্যুতি ছাড়াই যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়াও জনগণকেও তদারকি করতে হবে। কোন ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।  সবাই সতর্ক থেকে উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এর ফলাফল দীর্ঘস্থায়ী হবে।

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষে একেএম হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল  প্রমুখ।

Manual5 Ad Code

এরআগে পরিবেশমন্ত্রী দুই কোটি ষোল লক্ষ টাকা ব্যয়ে উপজেলার তালিমপুর আরএইচডি-আজিমগঞ্জ জিসি ভায়া তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!