বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন-সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন-সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল

  • বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল লতিফ সভাপতি, ইকবাল হোসেন স্বপন সাধারণ সম্পাদক, যৌথভাবে মাহফুজুল করীম ও খালেদ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রথমবারের মতো উপজেলা কৃষক লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমা আক্তার খানম এমপি। সম্মেলন শেষে কাউন্সিলারদের সম্মতিক্রমে জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৭ জনের নাম উল্লেখ করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করেন। ঘোষিত নেতৃবৃন্দ হলেন-সহসভাপতি আব্দুল হক ও সোনাহর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দে, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম ও খালেদ আহমদ।

Manual7 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে আহ্বায়ক ও ইকবাল হোসেন স্বপনকে সদস্য সচিব করে বড়লেখা উপজেলা কৃষক লীগের আহŸায়ক কমিটি গঠিত হয়। প্রায় ৫ বছরেও পূর্ণাঙ্গ কমিটি আলোর মূখ দেখেনি। ফলে আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল দলীয় কার্যক্রম। এদিকে দীর্ঘদিনেও সম্মেলন না হওয়ায় সম্প্রতি জেলা কৃষক লীগের নির্দেশে বৃহস্পতিবার কাউন্সিলারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ০৫.০৫.২২
০১৭১৩৮০১৭৭১

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!