বড়লেখায় অগ্নিকান্ডে এক মার্কেটের ১১ দোকান ভস্মিভুত-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

বড়লেখায় অগ্নিকান্ডে এক মার্কেটের ১১ দোকান ভস্মিভুত-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • রবিবার, ৮ মে, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখার শাহবাজপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত দেড় ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই আগুনে পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual6 Ad Code

পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- আব্দুস শুক্কুরের চায়ের হোটেল ও ভেরাইটিজ ষ্টোর, সেলিম আহমদ বাবুলের দোকান, নজরুল ইসলামের ভেরাইটিজ ষ্টোর, ইছমত আলীর মুদির দোকান, জুয়েল আহমদের কম্পিউটারের দোকান, নূর হোসেনের মুদির দোকান, আলম মিয়ার হোটেল ও আব্দুল জলিলের কাপড়ের গোদাম।

এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে রোববার সকালে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড় ঘটিকার দিকে শাহবাজপুর কাঁচাবাজারের আমির মার্কেটে আগুন জ্বলতে দেখে বাজারের নৈশপ্রহরী ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই এ সবজি মার্কেটের ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ‘বাজারের চৌকিদার আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১১ টি দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ধারণা করা হচ্ছে।’

Manual3 Ad Code

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও পুরোপুরি নিরুপণ হয়নি।’

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!