বড়লেখায় শ্যামলীর চাপায় মেকানিক নিহত, চালক কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

বড়লেখায় শ্যামলীর চাপায় মেকানিক নিহত, চালক কারাগারে

  • মঙ্গলবার, ১০ মে, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ফখরুল ইসলাম (২৮) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের বড়ভাই বদরুল হোসেন বাস চালক সোলেমান মোল্লাকে আসামি করে থানায় মামলাটি করেছেন। সোলেমান গোপালগঞ্জ জেলার বাসিন্দা লুৎফুর রহমান মোল্লার ছেলে। ওই মামলায় বাস চালককে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী ব্রিকফিল্ড সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ফখরুল ইসলাম বড়লেখা উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে রতুলি বাজারে ফিরছিলেন। কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় পৌঁছামাত্র মাত্র বিপরীত দিক থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফখরুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পাশাপাশি বাস ও এর চালক সোলেমান মোল্লাকে আটক করে। নিহত ফখরুল ইসলাম উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের উত্তর গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

Manual2 Ad Code

বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাস ও এর চালককে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে নিহতের ভাই থানায় মামলা করেন। ওই মামলায় বাস চালককে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ কর হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!