ফলো আপ- কুলাউড়ায় সেই বিদ্যুৎস্পৃষ্ট কিশোরী ছোটবোনকে সিলেটে আবাসিক হোটেলে রেখে ধর্ষণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফলো আপ- কুলাউড়ায় সেই বিদ্যুৎস্পৃষ্ট কিশোরী ছোটবোনকে সিলেটে আবাসিক হোটেলে রেখে ধর্ষণের অভিযোগ

  • মঙ্গলবার, ১০ মে, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে প্রেমিকের সাথে দেখা করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিশোরীর সাথে থাকা ছোট বোনকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেছে তাদের প্রেমিকরা। সেই আবাসিক হোটেল থেকে ফেরার পর সোমবার ০৯ মে রাতে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। আর বৈদ্যুতিক লাইনে পড়ে ঝলসে যাওয়া বড়বোন সিলেট ওসমানী হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

Manual5 Ad Code

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই কিশোরীর এক জনের বয়স ১৫ ও অপর জনের ১২ বছর। তাদের বাবা দিনমজুরের কাজ করেন। সম্প্রতি মুঠোফোনের মাধ্যমে দুই কিশোরীর সঙ্গে রাসেল ও জীবন নামক দুই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেলের বাড়ি জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামে এবং জীবনের বাড়ি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে। তারা ৭ মে দুই কিশোরীকে বেড়ানোর কথা বলে সিএনজি অটোরিক্সাযোগে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাশে একটি নির্জন টিলায় নিয়ে যান। সেখানে তাদের প্রেমিক জীবন ও রাসেল তাদের কূ-প্রস্তাব দিলে তারা তা প্রত্যাখান করে। এ সময় জীবন ও রাসেল ওই দুই বোনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে বড় বোন টিলার নিচে পড়ে যায়। টিলার সিচ দিয়ে টানা বিদ্যুতের লাইনে জড়িয়ে গুরুতর আহত হয়। বিদ্যুৎ লাইনের উপর পড়ার সাথে সাথে বিকট শব্দ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।। ওই কিশোরীর (বড় বোন) শরীরিক অবস্থার অবনতি ঘটালে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

এদিকে ঘটনার পর রাসেল ও জীবন কিশোরীর ছোট বোনকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যান। নিখোঁজের ব্যাপারে কিশোরীর বাবা রোববার (০৮ মে) জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Manual1 Ad Code

মামলার এজাহারে আরও বলা হয় ঘটনার পর কিশোরীর ছোট বোনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিক্সাযোগে সিলেট নগরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। রোববার (০৮ মে) রাতে তাকে জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে একা ফেলে রেখে পালিয়ে যায় কথিত প্রেমিক রাসেল ও জীবন।

খবর পেয়ে স্বজনেরা গিয়ে তাকে সেখান থেকে বাড়ি নিয়ে যান। অসুস্থ অবস্থায় পরদিন তাকে মৌলভীবাজারের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (০৯ মে) কিশোরীদ্বয়ের বাবা (৫০) বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেন।#

জুড়ী থানারঅফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, থানায় মামলা হয়েছে। আসামীদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আসামীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য ০৮ মে রোবাবার দৈনিক যুগান্তরের ১৩তম পৃষ্ঠায় ‘কুলাউড়ায় প্রমিকের সঙ্গে দেখা করতে এসে কিশোরী হাসপাতালে ’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!