বড়লেখায় অবৈধ গোদামে ভোক্তার হানা, জব্দ সাড়ে ৩ হাজার লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রি দোকান সিলগালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

বড়লেখায় অবৈধ গোদামে ভোক্তার হানা, জব্দ সাড়ে ৩ হাজার লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রি দোকান সিলগালা

  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৩ হাজার লিটার সোয়াবিন তেল জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রি করেছে। ওই ডিলারের দোকান সীলগালাসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে। বৃহস্পতিবার সকাল থেকে চলা এ অভিযানে ৩ ব্যবসায়ীকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ তেল কিনতে ক্রেতাদের লাইন পড়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল-আমীন। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের জেলা সমন্বয়ক আশরাফুল ইসলামসহ র‌্যাব-৯ এর একটি দল।

Manual2 Ad Code

অভিযানে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আড়তগলিতে মেসার্স সামছু এÐ ব্রাদার্সের ভোজ্য তেলের একটি গোদামে ৩৫০০ লিটার তেল অবৈধভাবে মজুত রাখা, বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা, পাকা বিক্রয় রশিদ না দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়া দোকানটি সিলগালা করা হয়। আগামী ১০ দিনের ভিতরে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে স্থায়ীভাবে সিলগালা করা হবে দোকানটি। এ সময় দোকান মালিক সমছু ব্রাদার্সের ভাতিজা ছাব্বির আহমদের নামে মামলা করা হয়। অভিযানে পাকা মেমো না থাকা ও বেশি দামে তেল বিক্রির দায়ে পৌর সুপার মার্কেট এলাকার ব্যবসায়ী এমরান স্টোরকে ২ হাজার টাকা, শাহেদ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা এবং মা ট্রেডার্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বড়লেখায় এই প্রথম তেলের ডিলারের দোকান সিলগালা ও জরিমানা করায় স্থানীয় ভোক্তারা অধিদপ্তরকে ধন্যবাদ জানান। এ অভিযান অব্যাহত রাখা ও নিয়মিত তদারকি করার জন্যও আহবান জানান তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল আমীন জানান, বাজারের সকল ব্যবসায়ীকে পাকা মেমো তৈরি ও প্রদান এবং বিক্রয় মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তেলের সরবরাহ সঠিক থাকা এবং ভোক্তা পর্যায়ে ন্যায্য দামে তেল পৌঁছাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!