বড়লেখায় সিআইজি কংগ্রেস : ৯ জন সফল কৃষককে সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় সিআইজি কংগ্রেস : ৯ জন সফল কৃষককে সম্মাননা

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখায় বিভিন্ন কৃষক সমিতির সদস্যদের পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের লক্ষে শনিবার প্রথমবারের মত সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এর আয়োজন করেছে। সিআইজি কংগ্রেসে কৃষিক্ষেত্রে সফলতা অর্জনকারী ৯জন কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, বড়লেখা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, কৃষক নেতা ও ইউপি মেম্বার আব্দুল মুকিত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মাননাপ্রাপ্ত কৃষক জমির আলী, আব্দুর রহিম, জাকির হোসেন, আব্দুল খালিক, মনোয়ারা বেগম, তারেক সিদ্দিকী প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!