কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত শুক্রবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষ্ণুপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (স্বর্ণপদক প্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল।

Manual2 Ad Code

ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপ্রাংশু পালের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক সুবল চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য কালীপদ দেব, স্বপন দেবনাথ (নাগর), রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য গৌরাঙ্গ মালাকার, প্রধান শিক্ষক কালীপদ দেবনাথ, গিরিন্দ্র মালাকার, তপোধন দেবনাথ, অভিজিত রায় চৌধুরী, নিখিল মালাকার, অনুকুল মালাকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (স্বর্ণপদক প্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের তহবিলে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠান বিষ্ণুপুর গ্রামের মেয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ফরম ফিলাপের জন্য উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অনুষ্ঠানে বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দের সমাগম ঘটে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!