কমলগঞ্জে পানিবন্ধি ৩০ পরিবার : জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেই কারো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে পানিবন্ধি ৩০ পরিবার : জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেই কারো

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: গত দুদিনের টানা বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের লামাবাজারস্থ শিংরাউলি রোডের দুই পাশের বাসাবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের বাড়িঘরে এখন নোংরা পানি। এই অবস্থায় এলাকার প্রায় ২৫/৩০টি পরিবার। এছাড়া নোংরা পানির মধ্যে চরম দুর্ভোগে দিন কাটছে লোকজনের।

Manual3 Ad Code

এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রভাবশালীরা বাসা বাড়ি তৈরী করতে গিয়ে ড্রেন দখল করে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টির কারণ। প্রায় ৪ বছর পার হলেও এখন পর্যন্ত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। এ কারণে বর্ষা মৌসুম এলেই এলাকার অনেক জায়গা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। সরেজমিনে দেখা গেছে, শমশেরনগর বাজারের লামাবাজারস্থ শিংরাউলি রোডের মখলিছ মিয়ার ভাড়াটিয়া ১৩ পরিবার, সুলতান মিয়ার বাসার ৫ পরিবার, খোকন মিয়া ও সাংবাদিক শাহ আলম চৌধুরীর পরিবারসহ ২৫/৩০টি পরিবার ৫ দিন ধরে পানিবন্ধি। জলাবদ্ধতার কারণে অনেকের বাড়ির উঠোনে এমনকি ঘরের ভেতরেও জমে রয়েছে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। বাড়ি থেকে বের হওয়ার রাস্তাগুলোও ডুবে রয়েছে।

Manual1 Ad Code

আলাপকালে খোকন মিয়া বলেন, ‘বাড়িতে যাওয়া-আসার রাস্তায় কোমর সমান পানি। আবার ঘরের ভেতরেও হাঁটুপানি। এই অবস্থায় বাড়িতে বাস করার মতো উপায় নাই। অতি কষ্টে ভোগান্তি নিয়ে বসবাস করছি। বছরের পর বছর সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি কেউ। চেয়ারম্যান-মেম্বারদের মিথ্যা আশ্বাসে দিন পার করছি। গরীবের দুঃখ বুঝার কেউ নাই। বাসা বাড়ির উঠোনে কিংবা রাস্তায় পানি জমে আছে। জমে থাকা পানি পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবারগুলোর লোকজন কর্দমাক্ত নোংরা পানির মধ্য দিয়ে যাতায়াত করছেন। এ ছাড়া জলাবদ্ধতার কারণে অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ছোট শিশুদের নিয়ে আতংকে দিন কাটছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ জানান, বার বার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি কেউই জায়গা ছাড়তে রাজি হননি। বাসা বাড়ি নির্মাণে ড্রেন বন্ধ হওয়াতে স্থানীয়রা ভোগান্তি মধ্যে রয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, বিষয়টি আমি জেনেছি। এ ব্যপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!