মাধবপুরে হরিণখোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

মাধবপুরে হরিণখোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন আটক

  • মঙ্গলবার, ১৭ মে, ২০২২

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির একটি টহল দল মঙ্গলবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে।

Manual8 Ad Code

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে প্রদীপ চন্দ্র দাস (৩৭), একই উপজেলার হবিবপুর গ্রামের দুঃখ লাল দাসের ছেলে রাজু চন্দ্র দাস (২৩), অধির চন্দ্র দাসের ছেলে অবিনাশ চন্দ্র দাস (২৩) ও মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৪)। মঙ্গলবার সকালে তাদের মাধবপুর থানার সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান, হরিণখোলা সীমান্ত ফাঁড়ির একদল জোয়ান টহলরত অবস্থায় জানতে পারেন হরিণখোলা ১৯৮৬ মেইন পিলারের কাছ দিয়ে একদল বাংলাদেশি নাগরিক পাসপোর্ট ব্যতীত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের খবরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত থেকে ৪০০ গজ ভিতরে অভিযান চালিয়ে ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি হরিণখোলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. জামাল সরকার বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!