এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

  • বুধবার, ১৮ মে, ২০২২

Manual8 Ad Code

সরকার নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে -ইন্দোনেশিয়ার জাকার্তায় সম্মেলনে পরিবেশমন্ত্রী

ঢাকা::

Manual7 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকার তার সকল নাগরিকের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  সকলের জন্য পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রতি যথাযথ মনোযোগ দিয়ে আমরা আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনা চূড়ান্ত করছি। কোভিড ১৯ এর মোকাবিলার অংশ হিসেবে আমাদের স্থানীয় সরকার বিভাগ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে একটি কৌশল তৈরি করেছে।  ২০২০-২০২৩ সাল সময়ের জন্য প্রস্তুতকৃত এই কৌশলটি আমাদের কোভিড-১৯ সময়কালে এবং পরবর্তী সময়ে আমাদের জনগণকে সাহায্য করছে।

Manual3 Ad Code

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর আয়োজনে বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘সবার জন্য সর্বদা সর্বত্র পানি, স্যানিটেশন স্বাস্থ্যকর পরিবেশ’ শীর্ষক সম্মেলনের সেক্টর মিনিস্টার মিটিংয়ে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।  অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম রাখার ক্ষেত্রে আমাদের সাফল্য কোভিড-১৯ প্রাদুর্ভাবের আগে ত্রিমুখী সংকট মোকাবেলায় আমাদের সফলতা অঙ্গাগিভাবে জড়িত।  সরকার আমাদের জনসংখ্যার ৯৮ শতাংশকে উন্মুক্ত মলত্যাগ মুক্ত স্যানিটেশন এবং মৌলিক পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে।  সকলের জন্য স্যানিটেশন এবং পানি নিশ্চিত করার জন্য আমাদের নয়টি প্রতিশ্রুতির মধ্যে চারটি সরকার এবং পাঁচটি নাগরিক সমাজ বাস্তবায়ন করছে। আমরা পানি, স্যানিটেশন এবং হাইজিনের জন্য আমাদের বিনিয়োগ দশ বছরে তিনগুণ বাড়ানোর পরিকল্পনা করছি।

Manual6 Ad Code

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ৫৫টি দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের (সিভিএফ) চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  বাংলাদেশ জাতীয়ভাবে নির্ধারিত অবদান, এবং দীর্ঘমেয়াদী ডেল্টা প্ল্যান-২১০০, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন করেছে যাতে দুর্বলতাকে সমৃদ্ধিতে পরিণত করা যায়।  আমাদের স্ব-অর্থায়নকৃত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, আমাদের লক্ষ লক্ষ দুর্বল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা বাঁচাতে ৮০০ টি প্রকল্প গ্রহণ করতে সক্ষম করেছে।  আমরা আমাদের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করেছি এবং আমাদের জলবায়ু মোকাবিলাকারী মানুষদের একটি উন্নত জীবন প্রদান করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!