বড়লেখায় স্রোতের ধাক্কায় বৃদ্ধ পানিতে : আড়াই ঘন্টা পর মিলল লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখায় স্রোতের ধাক্কায় বৃদ্ধ পানিতে : আড়াই ঘন্টা পর মিলল লাশ

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় পায়ে হেটে উপজেলা সদরে যাওয়া হল না ৭৫ বছর বয়সী বৃদ্ধ আছার উদ্দিনের। রোববার বিকেলে ধামাই নদীর পাড় দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের ধাক্কায় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। প্রায় আড়াই ঘন্টা পর দমকল বাহিনীর সহযোগিতায় স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেন। নিহত আছার উদ্দিন উপজেলার টেকাহালী গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে।

Manual7 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার টেকাহালী গ্রামের হতদরিদ্র আছার উদ্দিনের পকেটে টাকা পয়সা না থাকায় রোববার বিকেলে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলা সদরের দিকে পায়ে হেটে রওয়ানা দেন। নদীর তীর দিয়ে হাটার সময় হঠাৎ প্রবল স্রোতের ধাক্কায় তিনি নদীর পানিতে পড়ে ডুবে যান। প্রায় আড়াই ঘন্টা পর রাত ৮টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেন।

Manual6 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ঘটনার সত্যত নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোন অভিযোগ কিংবা সন্দেহ না থাকায় প্রশাসনকে অবহিত করে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!