বড়লেখায় খাদিমুল কোরআন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় খাদিমুল কোরআন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার দ্বীনি সংগঠন খাদিমুল কোরআন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বাদ যোহর, বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদদের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব ও বিগত তিন বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন পরিষদের সভাপতি মুফতি রুহুল আমীন। সভার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Manual8 Ad Code

কাউন্সিল অধিবেশনে চলমান কমিটি মেয়াদূত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিতে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠনপূর্বক তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। ৩ বছর মেয়াদি নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ হলেন- সভাপতি মুফতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমীন এবং অফিস সম্পাদক আব্দুর রহিম।

সম্মেলনে বক্তব্য দেন- পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি মুফতি খায়রুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা শায়েখ রমিজ উদ্দীন, পরিষদের উপদেষ্টা ও সাবেক সেক্রেটারি মাওলানা মুঈনুদ্দীন, পরিষদের উপদেষ্টা মাওলানা আফতাবুদ্দীন, পরিষদের উপদেষ্টা মাওলানা মখলিসুর রহমান, পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল নূর, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল বাসিত, পরিষদের অন্যতম সদস্য মাওলানা ইমাম উদ্দীন।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খাদিমুল কোরআন পরিষদ সুজানগরের সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা বশির উদ্দীন, পরিষদের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, আজিমগঞ্জ মাদ্রাসার নাইবে নাজিমে তালিমাত মুফতি হারুনুর রশীদ, পরিষদের যুগ্ম-সম্পাদক হাফিজ মাওলানা সাদিক আহমদ, বড়লেখা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা লায়েছ আহমদ, বোবারথল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম সেলিম, বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী জমির উদ্দীন, শহিদুল ইসলাম বাবুল, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, পরিষদের কোষাধ্যক্ষ হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক ও ব্যবসায়ী মাওলানা আবিদুর রহমান, পরিষদের সদস্য মাওলানা ছালেহ আহমদ, ফয়েজ আহমদ সুমন, মাওলানা মাহবুবুর রহমান, রুহুল আমীন, জয়নুল ইসলাম, ফয়জুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রহিম, মাওলানা তায়েফ আহমদ, খাদিমুল কোরআন পরিষদ অফিস বাজারের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আহাদ, মাওলানা শিহাবুদ্দীন শিবলী, মাস্টার খালেদ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা আব্দুস সবুর সুমন, মাওলানা জাহিদুল ইসলাম, হাফিজ ফাহিম আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!