বড়লেখায় মাদ্রাসা সভাপতিকে বিজিবি’র লাঠিপেটা প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বড়লেখায় মাদ্রাসা সভাপতিকে বিজিবি’র লাঠিপেটা প্রতিবাদে মানববন্ধন

  • শনিবার, ২৮ মে, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল মাঝগান্ধাই হাফিজিয়া দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি নিয়াজ উর রহমানকে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারের লাঠিপেটা ও অশোভন আচরণের প্রতিবাদে শনিবার দুপুরে এলাকাবাসি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার সন্ধ্যার পর রাস্তায় গাড়ি রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় বোবারথল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন ও এক সৈনিক স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগি নিয়াজ উর রহমানকে লাঠিপেটা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এতে এলাকাবাসি ফুঁসে উঠেন।

এঘটনার বিজিবি সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার দাবীতে বৃহত্তর বোবারথল এলাকার স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষজন শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাজসেবক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আবুল হোসেনের সঞ্চালনায় মাঝগান্ধাই বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিজিবি কর্মকর্তার হাতে শারীরিক লাঞ্চিতের শিকার মাদ্রাসা কমিটির সভাপতি নিয়াজ উর রহমান, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুল করিম, আনাছুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসান জুনাই প্রমুখ।

Manual3 Ad Code

বিজিবি’র বোবারথল ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে জানান, তার এক সৈনিক স্থানীয় এক লোককে লাঠি দিয়ে একটিমাত্র বাড়ি দিয়েছিল। স্থানীয় মেম্বারকে নিয়ে বিষয়টি তিনি সমাধান করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!