মাধবকুণ্ড ইকোপার্কে পর্যটক হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর উপজেলা প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

মাধবকুণ্ড ইকোপার্কে পর্যটক হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর উপজেলা প্রশাসন

  • শনিবার, ২৮ মে, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকদের হয়রানি, টোল আদায়ের নামে ইজারাদারের লোকজনের চাঁদাবাজি ও টিকটকারদের উৎপাত বন্ধে উপজেলা প্রশাসন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। শনিবার দুপুরে এব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার লক্ষে ইউএনও’র কার্যালয়ে মাধবকুণ্ডের আইনশৃঙ্খলা বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় মাধবকুণ্ডের অভ্যন্তরীন রাস্তায় (কাঠালতলি টু মাধবকুণ্ড) আটোরিকশার ভাড়া সহনশীল পর্যায়ে জনপ্রতি ৩০ টাকা নির্ধারন, আবাসিক হোটেলে প্রশাসনের তদারকি জোরদার, জেলা পরিষদের পার্কিংস্থলের বাহিরে রাস্তায় থাকা কোন ধরণের যানবাহন থেকে টোল আদায় না করা, পার্কিংস্থল দ্রুত সংস্কার, জলপ্রপাতের ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের উঠতে না দেয়া, আসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পর্যটন বিকাশে নানা সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য সাম্প্রতিক মাধবকুণ্ডে পর্যটক আগমন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পর্যটকবাহী পরিবহনের টোল আদায় নিয়ে প্রায়ই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। এছাড়া টিকটকারদের উৎপাত, অসাধু ব্যবসায়ীদের পর্যটক হয়রানিসহ নানা কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। নানা অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পর্যটন পুলিশ মাধবকুণ্ডে আগত পর্যটকদের সুরক্ষায় কিছু পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পর্যটন পুলিশের ইন্সপেক্টর ফয়সল আতিক, এসআই মিজানুর রহমান, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ, মাধবকুণ্ড জেলা পরিষদ পার্কিং ইজারাদার মেহেদি হাসান কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!