বড়লেখার বর্ণিতে বিট পুলিশিং সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা

বড়লেখার বর্ণিতে বিট পুলিশিং সভা

  • রবিবার, ২৯ মে, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। সভাপতিত্বে ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন বায়েছ, সাবেক ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, ফকির বাজার ব্যবস্হাপনা কমিটির সদস্য মাওলানা ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আযম, ফকির বাজার ব্যবস্হাপনা কমিটির উপদেষ্টা হাজী আব্দুস শুক্ষুর, সমাজসেবক সাইবুর রহমান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই জাহাঙ্গীর কবির, ফকির বাজার ব্যবস্হাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপদেষ্টা সুনাম উদ্দিন, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আলা উদ্দিন, ফকির বাজার ব্যবস্হাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী ময়না মিয়া, আমেরিকা প্রবাসী হাজী আবুল কালাম পংকি, সাবেক ইউপি সদস্য ফারুক উদ্দিন, ফকির বাজার ব্যবস্হাপনা কমিটির সহ সভাপতি এনাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বুদুর, সদস্য কৌসিক চন্দ্র দাস, ইউপি সদস্য জয়নাল আবেদীন, মাসুক উদ্দিন মিসুক, নুনু মিয়া, আবুল হোসেন, ছইদ আলী, আব্দুল আলীম, মহিলা ইউপি সদস্য মিনা বেগম মহিলা, ছুফেরা বেগম, যুবনেতা আবুল কালাম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!