বড়লেখায় সড়কের পাশের টিলা কর্তন : ট্রাক জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখায় সড়কের পাশের টিলা কর্তন : ট্রাক জব্দ

  • সোমবার, ৩০ মে, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। সোমবার বিকেলে প্রশাসনের অভিযানকালে টিলা কর্তন বাহিনীর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও তাদের অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

অভিযানে সহযোগিতা করেন থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা আব্দুস সহিদ প্রমুখ।

Manual1 Ad Code

উপজেলা ভুমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে সাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি টিলা অবৈধভাবে কেটে নিজের মালিকানাধীন ট্রাক-ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন। সোমবার বিকেলে সফরপুর এলাকায় সওজ রাস্তার পাশের সরকারি টিলা কর্তনকালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এসময় ট্রাক মালিক সাইরুল ইসলামসহ চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করে থানা পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

Manual6 Ad Code

সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, টিলা কাটার অপরাধে ট্রাক মালিক সাইরুল ইসলামের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ ট্রাকটি নিলামে বিক্রির প্রক্রিয়া নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!