শ্রীমঙ্গলে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

শ্রীমঙ্গলে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত

  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::  ”২০৩০ সালের মধ্যে মাসিক’কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলীছড়া চা বাগানে মাসিক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

ওয়াটারএইড ও সীমাভির সহায়তায় আইডিয়া সংস্থার প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টুরিচ কমিউনিটি সইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কাস ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এর আগে এ দিবসটি পৃথক পৃথক দিনে উপজেলার রাজঘাট ইউনিয়নে রাজঘাট চা বাগানের মন্ডপ প্রাঙ্গনে এবং কালিঘাট ইউনিয়নের লাখাই ছড়া চা বাগানে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালন করা হয়।

রাজঘাট উইনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি’র সভাপতিত্বে শুরুতেই আইডিয়ার ম্যানেজার মাসিক স্বাস্থ্য বিধি দিবস ২০২২ উপর বিস্তারিত তাৎপর্যমূলক বক্তব্য প্রদান করেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মৃনাল কান্তি দাস।

Manual8 Ad Code

মানস মাদরাজী ও মৃনাল কান্তি দাশ সার্বিক উপস্থাপনাঅনুষ্ঠান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজঘাট উইনিয়নের প্যানেল চেয়ারম্যা মো: সেলিম আহমদ, আইডিয়া-ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার, ১,২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য সাবিত্রী শীল ও রাজঘাট চা বাগান পঞ্চায়েত সভাপতি পলাশ তাতী।

Manual4 Ad Code

এছাড়াও বক্তব্য দেন ওয়াশ ভলান্টিয়ার রিফা তাতী, মন্টি বুনার্জি ও সঙ্গীতা তাতী, কিশোরীদের পক্ষ থেকে বক্তব্য দেন লিলি আকতার ও মায়েদের পক্ষে বক্তব্য দেন কৃষ্ঞা তাতী। অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিল সুদীর্ঘ র‌্যালী ও শপথ গ্রহন, কিশোরী ও মায়েদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও হাইজিন উপকরণ বিতরণ। এছাড়া উপস্থিত সকলের মধ্যে ২টি করে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!