কমলগঞ্জে পিতার হত্যাকারী ঘাতক পুত্র জহিরুল আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে পিতার হত্যাকারী ঘাতক পুত্র জহিরুল আটক

  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মাদকাসক্ত ছেলের শবলের আঘাতে বাবা গফুর মিয়া (৫৫) মারা যাবার ঘটনায় ও মা’কে গুরুত্বর আহত করা ঘাতক ছেলে জহিরুল (২৯) কে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (0১ জুন) সন্ধ্যা ৬টার উপজেলার শমসেরনগর ইউনিয়নের সীমান্ত ডাবলছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুনের ৭২ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি জহিরুলকে ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্ঠাকালে ডাবলছড়া বাগানের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরপূর্বে বড় বোন মরিয়ম বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

Manual6 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়াগায় অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় নজর রাখছিলো। সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য,গত (২৯ মে) রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে ছেলে জহিরুল ইসলাম (২৯) শবলের আঘাতে বাবা ও মা দু’জনকে গুরুতর আহত করলে হাসপাতালে নেওয়ার পথে বাবা আব্দুল গফুর মিয়া মারা যান। নিহত গফুর মিয়া ঐ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ছিলেন। ঘটনার পর থেকে ছেলে পলাতক ছিল। বাড়িতে রাতে কথা কাথাকাটির জের ধরে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পথে বাবা মারা যান। মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!