বড়লেখায় আল-ইক্বরা ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় আল-ইক্বরা ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বৃহত্তর দোহালিয়ার সামাজিক সংগঠন ‘আল-ইক্বরা ইসলামিক সোসাইটি’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

Manual5 Ad Code

আলোচনা সভার প্রারম্ভে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আশিক আহমেদ।

Manual7 Ad Code

সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম ছিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আব্দুল হক, ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হক, সহ-সভাপতি আব্দুল মজিদ, সমাজসেবক নজরুল ইসলাম টেক্কা, ফয়জুর রহমান প্রমূখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews