বড়লেখায় ৮ ঘন্টা চেষ্টা চালিয়েও নদীতে পড়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ৮ ঘন্টা চেষ্টা চালিয়েও নদীতে পড়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি

  • শনিবার, ৪ জুন, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বরুদল নদীতে ইঞ্জিল চালিত নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান পাননি। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। নিখোঁজ ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন (৩৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের নূরজাহানপূর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সুজন মৃগী রোগে আক্রান্ত।

Manual6 Ad Code

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে মোহাম্মদ সুজনসহ কয়েক ব্যক্তি গাছ নিয়ে বরুদল নদী দিয়ে ইঞ্জিল চালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দগ্রামের একটি স-মিলের উদ্দেশ্যে রওয়ানা দেন। বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মিহারী এলাকায় পৌঁছামাত্র সুজন হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে বড়লেখা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তারা নিখোঁজ মোহাম্মদ সুজনের সন্ধান পাননি। পরে প্রবল নদীর স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত করেন।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা শনিবার রাত সাড়ে ৮টায় মুঠোফোনে জানান, নদীতে নিখোঁজ মোহাম্মদ সুজনের স্বজনরা জানিয়েছেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। শনিবার সকালে তিনি কাঠ নিয়ে ইঞ্জিল চালিত একটি নৌকায় বড়লেখার চান্দগ্রামের একটি স-মিলে যাচ্ছিলেন। এসময় তিনি হঠাৎ বরুদল নদীতে পড়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। সন্ধা ৭টায় নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!