বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

  • রবিবার, ১২ জুন, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান।

বর্ধিত সভায় উপজেলার দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে দিবারঞ্জন দাসকে আহ্বায়ক, আবু বক্কর, মো. জিয়াউর রহমান ও ফখরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে চার সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। এছাড়া জুলাই মাসের মধ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual8 Ad Code

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!