বড়লেখায় ধসে পড়ল কুলাউড়া-শাহবাজপুর রেলপথ প্রকল্পের নির্মাণাধীন গার্ডওয়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ধসে পড়ল কুলাউড়া-শাহবাজপুর রেলপথ প্রকল্পের নির্মাণাধীন গার্ডওয়াল

  • রবিবার, ১৯ জুন, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের দক্ষিণভাগ স্টেশনের নির্মাণাধীণ প্লাটফর্মের ২০ মিটার গার্ডওয়াল শনিবার রাতে হঠাৎ ধসে পড়েছে। উভয়দিকের আরো প্রায় ৩০ মিটার দেয়াল হেলে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার দাবি টানা ভারি বর্ষণের কারণে দেয়াল ধসে পড়েছে। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের অভিযোগ নির্মাণ কাজের অনিয়মে গার্ডওয়ালটিই ধসে পড়েছে।

জানা গেছে, ২০১৮ সালের মে মাসে ভারতের দিল্লির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানি কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের সংস্কার কাজ শুরু করে। প্রকল্পের নির্মাণাধীণ দক্ষিণভাগ স্টেশন ভবনের পশ্চিম পাশেই প্লাটফর্মের নির্মাণ কাজ চলছে। উভয়দিকের গার্ডওয়াল নির্মাণ সম্পন্ন করে গত ৫-৭ দিন আগে একাংশের স্ল্যাব ঢালাই সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে শনিবার রাতে হঠাৎ স্টেশনের পশ্চিম দিকের প্রায় আড়াই মিটার উচু গার্ডওয়ালের প্রায় ২০ মিটার স্থান ধসে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, উভয় দিকের আরো প্রায় ৩০ মিটার দেয়াল হেলে পড়েছে। সদ্য ঢালাই করা স্ল্যাবের কিছু অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। স্থানীয় বাসিন্দা বাবলু আহমদ, আব্দুল হামিদ প্রমুখ অভিযোগ করেন নির্মাণ কাজের অনিয়ম ও ডিজাইনের সমস্যার কারণেই কাজ চলাকালিন গার্ডওয়ালটি ধসে পড়েছে।

Manual5 Ad Code

ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানীর চিফ প্রজেক্ট ম্যানেজার জোবায়ের আহমদ জানান, বাংলাদেশ সরকারের রেলভবনের ডিজাইন অনুযায়িই তারা কাজ করছেন। গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে গার্ডওয়ালটি ধসে পড়েছে। প্লাটফর্মের স্ল্যাব ঢালাই অর্ধেক করার পরই ভারি বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে স্ল্যাব ঢালাই সম্পন্ন করা যায়নি। স্ল্যাব ঢালাই সম্পন্ন হয়ে গেলে গার্ডওয়ালটি ধসে পড়ত না। এটি পুনরায় যথাযতভাবে নির্মাণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!