বড়লেখায় টিলা ধসে নিহত ১ আহত ১০, শিশুর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বড়লেখায় টিলা ধসে নিহত ১ আহত ১০, শিশুর লাশ উদ্ধার

  • রবিবার, ১৯ জুন, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় ভারি বর্ষণে শনিবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাদ চা বাগানে টিলা ধসে রাজন বোনার্জি (৬০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো চার ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া কেছরিগুল ও বিওসি কেছরিগুল গ্রামে পৃথক টিলা ধসে আরো ৫ ব্যক্তি আহত হন। অন্যদিকে পৌরসভার ২নং ওয়ার্ডের আদিত্যের মহাল এলাকায় ঢলের পানিতে শনিবার সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশু তলিয়ে যায়। রোববার দুপুরে স্বজনরা ওই শিশুর মরদেহ উদ্ধার করেছেন।

Manual6 Ad Code

জানা গেছে, কয়েক দিনের টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শত শত পরিবার মানবেতর জীবন যাপন করছেন। টিলা ধসে বসত ঘরের উপর পড়ে এক চা শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন-সালমা বেগম, নিহা বেগম, সমছ উদ্দিন, রহিমা বেগম ও জোনাকি আাক্তার।

Manual8 Ad Code

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, আয়েশাবাগ চা বাগানে টিলা ধসে একজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। টিলার পাদদেশে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইতিপূর্বে তিনি টিলায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সরেজমিনে গিয়ে প্রচারণা করেছেন। সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও টিলা ধস প্রতিরোধে উপজেলা প্রশাসনে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!