বড়লেখায় ২০০ গ্রাম প্লাবিত দেড়লাখ মানুষ পানিবন্দি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ২০০ গ্রাম প্লাবিত দেড়লাখ মানুষ পানিবন্দি

  • রবিবার, ১৯ জুন, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। শনিবারের টানা ও রোববার সকালের ভারি বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে উপজেলার ১০টি ইউনিয়নের ২০০ গ্রাম প্লাবিত হয়ে অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ২১টি বন্যা আশ্রয় কেন্দ্রে প্রায় ১০ হাজার দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। দুগর্তদের মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বড়লেখার বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ মোকাবেলায় জরুরি সভা করেছেন। তিনি জনদুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে রোববার উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরন করা হয়েছে। এছাড়া ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন।

Manual8 Ad Code

উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মঈন উদ্দিন জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মওজুদ রয়েছে। প্রায় তিন হাজার ট্যাবলেট বিতরণের জন্য উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও নলকুপের প্লাটফর্ম উচুকরণ ও আশ্রয় কেন্দ্রে নলকূপ স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।

Manual7 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, বড়লেখায় সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও টিলা ধস প্রতিরোধে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি ২১ টি বন্যা আশ্রয় কেন্দ্রে দুর্গতের আশ্রয় দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া ত্রাণ সামগ্রিও বিতরণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!