রাঙামাটির ত্রিপুরা পাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ৩ ও আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

রাঙামাটির ত্রিপুরা পাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ৩ ও আহত ৪

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual8 Ad Code

 রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী বড়থলী ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ৩ ও আহত হয়েছেন ৪ জন। নিহতরা হলেন, বৃষচন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও ধনরা ত্রিপুরা।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটির দূর্গম উপজেলার ভারত সীমান্ত লাগোয়া বড়থলী ত্রিপুরা পাড়া( সাইজান)য় মঙ্গলবার রাত আনুমানিক ৮টার সময় সন্ত্রাসীরা গ্রামটা ঘিরে ফেলে তাদের টার্গেট খুঁজে খুঁজে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে।

এ সময় সন্ত্রাসীর গুলিতে ৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়। সন্ত্রাসীরর এলোপাতাড়ি ব্রাশফায়ারের মধ্যে পালিয়ে বাঁচলেও এ ঘটনায় ৪ জন গ্রামবাসী গুরুতর আহত হয়। নিহতরা হলেন, বৃষচন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা ও ধনরা ত্রিপুরা। এদের মধ্যে সুভাষ এবং ধনরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Manual7 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ইউনিয়ন সভাপতি আতু মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে ‘কুকিচীন পার্টি’ নামের একটি নতুন সশস্ত্র সংগঠনের কর্মীরা বড়থলি ইউনিয়নের সাইজান নতুন পাড়ায় এলোপাতাড়ি ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ৩ জন গ্রামবাসী নিহত হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে ঘটনার ২২ ঘণ্টা পরও বুধবার (২২ জুন) বিকেল ৪টা পর্যন্ত কেউ ঘটনাস্থলে যাননি।’ ঠিক কী কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার ওয়েইবার ত্রিপুরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের বিষয়ে সত্যতা নিশ্চিত করেনি পআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual2 Ad Code

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, বড়থলির ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানানোর পর আমি বিলাইছড়ি থানাকে জানিয়েছি। এলাকাটি এতই দুর্গম যে সেখানে বিলাইছড়ি থেকে তিনদিন এবং পার্শ্ববর্তী জেলা বান্দরবানের রুমা উপজেলা থেকে যেতে চাইলে দুদিন সময় লাগে। পুরো বিষয়টি রুমা জোনকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

এ বিষয়ে রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম বলেন, বিষয়টি আমরাও শুনেছি। তবে দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁঁছানো কঠিন এবং সময়সাপেক্ষ। তাই আমরা এখনো নিশ্চিত কিছু বলতে পারছি না।

এদিকে ৭জন গ্রামবাসী হতাহতের বিষয়র ‘কুকিচীন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’ নামের সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!