সরকার দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে, থাকবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

সরকার দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে, থাকবে-পরিবেশমন্ত্রী

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এ সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

Manual1 Ad Code

তিনি বুধবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে বন্যার্তদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ও জুড়ী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা, তাই আমাদের এধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলভীবাজারে বন্যা আরো কয়েকদিন চলমান থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশি বন্যা হলে বিদ্যুৎ স্টেশন তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়, ফলে দিয়াশলাই, টর্চলাইট, মোমবাতিসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখতে হবে। আত্মবিশ্বাস ও মনের জোর রাখতে হবে। যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, থানার ওসি, ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে।

Manual2 Ad Code

ত্রাণ বিতরণকালে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, কিশোর রায় চৌধুরী মণি, আব্দুল কাদির দারা প্রমখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!