কুলাউড়ায় বন্যা আশ্রয় কেন্দ্র- মাথাগুজার ঠাঁই নেই ত্রাণ অপ্রতুল পানি ও স্যানিটেশন ব্যবস্থা নাজুক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বন্যা আশ্রয় কেন্দ্র- মাথাগুজার ঠাঁই নেই ত্রাণ অপ্রতুল পানি ও স্যানিটেশন ব্যবস্থা নাজুক

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual2 Ad Code

জেলা প্রশাসকের পরিদর্শণ-

এইবেলা, কুলাউড়া  ::  মাথাগুজার ঠাঁই নেই। সারারাত জেগে কাটাতে হয়। অপ্রতুৃল ত্রাণ। চুৃলো জ¦লে না। বিশুদ্ধ পানির অভাব। কোন স্যানিটেশন ব্যবস্থা নেই। বয়ষ্ক আর শিশুরা পার করছেন দুর্বিষহ সময়। তাই আশ্রয় কেন্দ্রে না থেকে আত্মীয় বাড়িতে আশ্রয় নিতে ফিরে যাচ্ছেন আশ্রিতরা। এই চিত্র ২৩ জুন বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরের ভুৃকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার শেড ঘর বন্যা আশ্রয় কেন্দ্রের।

Manual6 Ad Code

আশ্রয় কেন্দ্রে গত ১৯ জুন থেকে অবস্থান করছেন বৃদ্ধা মায়ারুন বেগম, বৃদ্ধা মরিয়ম বেগম। এই দুই বৃদ্ধা মহিলার সাথে পরিবারের অন্য কোন লোকজন নেই। তাদের ঘরে পানি উঠায় আশ্রয় নিয়েছিলেন এই আশ্রয় কেন্দ্রে। তাদের মুৃল সমস্যা হলো চুলা জ¦ালাতে পারেন না আশ্রয় কেন্দ্রে। খোলা জায়গায় প্রশ্রাব পায়খানা করতে হয়। তাও আবার অপেক্ষা করতে হয় রাত নামার।

Manual8 Ad Code

আব্দুর রুফ, কটাই মিয়া জানান, পরিবারের নারী ও শিশুদের ঘুমের ব্যবস্থা করে দিতে তাদের রাত জেগে বসে থাকতে হয়। বাজারের ছোট্র শেড ঘরে ১৫-১৬টি পরিবার বসবাস করা দুষ্কর। তাছাড়া প্রাপ্ত বয়ষ্ক মেয়ে ছেলে নিয়ে আশ্রয় কেন্দ্রে থাকাটাও ঝুঁকিপূর্ণ।

শুধু ঘাটের বাজার আশ্রয় বন্যা আশ্রয় কেন্দ্রই নয় এর পাশে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীর শঙ্কর প্রাথমিক বিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, পৌরসভার ইয়াকুব তাজুল মহিলা কলেজ, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে জানা যায়, প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে যে ত্রাণ সরকারি বেসরকারিভাবে পেয়েছেন তা দিয়ে একদিন বা দু’দিন চলা যায়। কিন্তু গত ৪-৫ দিন থেকে অবস্থানরতরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু জানান, বন্যা আশ্রয় কেন্দ্র ছাড়াও হাওর এলাকায় মানুষ মানবেতর জীবন যাপন করছেন। সরকারি যে ত্রাণ বরাদ্ধ করা হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল।

Manual2 Ad Code

২৩ জুন বৃহস্পতিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলা বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রিত দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!