বাবার বিরুদ্ধে মায়ের মামলা-বড়লেখায় কিশোর ছেলের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাবার বিরুদ্ধে মায়ের মামলা-বড়লেখায় কিশোর ছেলের আত্মহত্যা

  • শুক্রবার, ২৪ জুন, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় বাবার বিরুদ্ধে মায়ের যৌতুক দাবী ও নারী নির্যাতন মামলার জেরে কিশোর ছেলে আবু বক্কর সিদ্দিক ছাদিক (১৫) বুহস্পতিবার রাতে বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে মা শেফা বেগম গা ঢাকা দিয়েছে।

Manual5 Ad Code

এলাকাবাসী, নিহতের বাবা ও মামা রুবেল আহমদের দেয়া তথ্যমতে জানা গেছে, উপজেলার সোয়ারারতল বিরাশি গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী শেফা বেগম পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছেন। ইতিপূর্বে শেফা বেগম স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক দাবি ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার নাজিম উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তাদের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক ছাদিক (১৫) আদালতে বাবার পক্ষে সাক্ষ্য দেওয়ায় আদালত নাজিম উদ্দিনের জামিন মঞ্জুর করেন। এঘটনায় মা শেফা বেগম ছেলেকে বকাঝকা করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে অভিমান করে কিশোর ছেলে আবু বক্কর সিদ্দিক ছাদিক বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করে। রাত আড়াইটার দিকে সে মারা যায়।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুক আহমদ জানান, খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা বলেই মনে হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!