বড়লেখায় ৪ হাজার দুর্গত পরিবারে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিক্ষকদের উদাসীনতায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আহত বড়লেখায় কূপে পড়ে শিশুর মৃত্যু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন- ছাতকে দু’ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলা হয়‌নি  আত্রাইয়ে হেরোইন ও অ্যাম্পুলসহ ২জন মাদক কারবারি গ্রেফতার সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবির বিচরণ ছিল দৃঢ় : মির্জা ফখরুল কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু কমলগঞ্জে স্বামী-স্ত্রী’র বিরোধ : শিশুকে অপহরণ স্টাইলে তুলে নেয়ার চেষ্টা ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ কমলগঞ্জের শমশেরনগর হাসাপাতালদাতা সদস্যের ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্ত নারী উদ্যোক্তার সংবর্ধনা কুলাউড়ায় হাফিজ ছাত্রদের পাগড়ি পরিধান ও এমপিকে সংবর্ধনা

বড়লেখায় ৪ হাজার দুর্গত পরিবারে ত্রাণ বিতরণ

  • শনিবার, ২৫ জুন, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার বন্যা দুর্গত ৪ হাজার পানিবন্দি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করেছেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। শনিবার বিকেলে বড়লেখা জনমিলনায়তন কেন্দ্রে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের নিকট দুর্গতের মধ্যে বন্টনের জন্য ত্রাণের প্যাকেট প্রদান করেছেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগকে বানভাসিদের মধ্যে বিতরণের জন্য পৃথক ৬০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন।

Manual3 Ad Code

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনকি সম্পাদক বদর উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, আজিম উদ্দিন, সংরক্ষিত আসনের সাবেক সদস্য জোবেদা ইকবাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!