মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম সম্পাদক পান্না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম সম্পাদক পান্না

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual1 Ad Code
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :: মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ সালাম ও সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ০৭ জুলাই দুপুর আড়াইটায় ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। ভোটগ্ৰহণ শেষ নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত।
সভাপতি পদে এম এ সালাম (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পান্না দত্ত (ডিবিসি নিউজ) নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে মো. নুরুল ইসলাম শেফুল (দৈনিক দেশ), অশোক কুমার দাশ (ডেইলি অবজারভার), যুগ্ম সম্পাদক পদে এস এম মেহেদী হাসান (আমাদের অর্থনীতি), মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ (যমুনা টিভি) ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নুরুল ইসলাম (সমকাল), মামুনূর রশীদ (মুক্তকথা), শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সালেহ এলাহী কুটি (দেশ টিভি), পার্থ সারথী পাল (দৈনিক ডেসটিনি) নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব (পূর্বদিক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুর রব (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews