ঈদে বন্যার প্রভাব : মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকশূন্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ঈদে বন্যার প্রভাব : মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকশূন্য

  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলার দীর্ঘস্থায়ী বন্যার প্রভাব পড়েছে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে। যার কারণে এবারের ঈদুল আজহায় আশানুরূপ পর্যটক সমাগম ঘটেনি দেশের অন্যতম এ পর্যটন কেন্দ্রে। যেখানে প্রায় সারা বছরই কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে বিভিন্ন উৎসবে পর্যটকের সমাগম একটু বৃদ্ধি পায়। বিশেষ করে ঈদ উৎসবে এখানে পর্যটকের ঢল নামে। এই সময়ে স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনাও বেশি হয়। এতে তাদের মুখে হাসি ফুটে। তবে এবারের ঈদুল আযহার ছুটিতে মাধবকুণ্ডে আশানুরূপ পর্যটক নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে এখানকার পর্যটন সংশ্লিষ্টরা হতাশ।

সংশ্লিষ্টদের তথ্য মতে, ঈদের দিন রোববার থেকে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ৩ দিনে মাধবকুÐে সাড়ে ৩ হাজার পর্যটকের সমাগম ঘটেছে। যা অন্য বছরের তুলনায় ১০ ভাগের ১ ভাগও নয়। বন্যার কারণে পর্যটক সমাগম কম হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকা প্রায় ফাঁকা। স্থানীয় পর্যটকের পাশপাশি আশপাশের বিভিন্ন উপজেলার হাতে গুনা কয়েকজন পর্যটক এখানে ঘুরতে এসেছেন। বেচাকেনা কম হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। তাই তাদের মুখেও হাসি নেই। মাধবকুণ্ডে ঘুরতে আসা স্থানীয় শিক্ষক সাইদুর রহমান বাবর ও ব্যবসায়ী সুলতান আহমদ বলেন, ঈদের ছুটিতে দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তাই মাধবকুণ্ডে এসেছি। এখানে প্রায়ই আসা হয়। প্রকৃতির কাছাকাছি এলে মন ভালো হয়। বিশেষ করে এখানে পাহাড়ের উঁচুস্থান থেকে গড়িয়ে পড়া স্বচ্ছ জল মুগ্ধ করে। এজন্য বার বার ছুটে আসি।

Manual8 Ad Code

স্থানীয় ব্যবসায়ী বেলাল উদ্দিন, জামাল উদ্দিন, কবির আহমদ বলেন, বছরে দুটি ঈদে পর্যটক একটু বেশি আসে। তবে এবারের ঈদুল আযহার ছুটিতে পর্যটক সমগাম কম হচ্ছে। বেচাকেনাও কম হচ্ছে।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ঈদের দিন রোববার থেকে মঙ্গলবার বিকেলে পর্যন্ত যে পর্যটক এসেছেন তা অন্য বছরের তুলনায় খুবই কম। বন্যার প্রভাবে পর্যটক সমাগম কম হচ্ছে বলে মনে হচ্ছে। ঈদে দেশের বিভিন্ন অঞ্চলের তেমন কোন পর্যটক আসেননি। যারা ঘুরতে আসছেন তাদের বেশিরভাগ আশপাশের উপজেলার। তিনি বলেন, পর্যটকের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। এখনও কোন সমস্যা হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!