কুলাউড়ার বিদায়ী ইউএনওকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধণা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ার বিদায়ী ইউএনওকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধণা প্রদান

  • বুধবার, ১৩ জুলাই, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীকে শেষ কর্ম দিবসে সংবর্ধণা দিলো গণমাধ্যম কর্মীরা। ১২ জুলাই মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

সাংবাদিক এম মছব্বির আলীর সভাপতিত্বে ও কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী।

Manual4 Ad Code

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, কেবিসি বার্তা প্রধান এম আতিকুর রহমান আখই, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সময়ের আলোর প্রতিনিধি সাইদুল হাসান সিপন, মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান প্রমুখ।

Manual3 Ad Code

বক্তরা বলেন, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী কুলাউড়া দায়িত্বপালন করেছেন অত্যন্ত আন্তরিকার সাথে। একজন কুলাউড়ার মানুষের মতই বৈশ্বিক মহামারি করোনা থেকে শুরু করে সকল দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে। তাঁর এই আন্তরিকতার কথা কুলাউড়াবাসী কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে।

উল্লেখ্য কুলাউড়ার বিদায়ী ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!