আপত্তিকর মন্তব্য করে দেড়মাস আত্মগোপন : সেই হিন্দু যুবকের ক্ষমা প্রার্থনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আপত্তিকর মন্তব্য করে দেড়মাস আত্মগোপন : সেই হিন্দু যুবকের ক্ষমা প্রার্থনা

  • সোমবার, ১৮ জুলাই, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় ফেসবুক আইডিতে আপত্তিকর মন্তব্য করে প্রায় দেড়মাস আত্মগোপনে থাকা সেই হিন্দু যুবক কিংসু ঘোষ অবশেষে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছে।

Manual5 Ad Code

জানা গেছে, মহানবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারি ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে ষ্ট্যাটাস দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন বিতর্ক উস্কে দিয়েছিলেন বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ। আর ওই কলেজ শিক্ষকের মন্তব্যের পক্ষে নিজের ফেসবুক আইডিতে আরেকটি ষ্ট্যাটাস দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত করেন বড়লেখার পানিধার এলাকার ননী গোপাল ঘোষের ছেলে কিংসু ঘোষ। মহানবী (সা.) এর অবমাননাকারী কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ ও কিংসু ঘোষের বিতর্কিত মন্তব্যের পরই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবীতে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। তখন থেকেই কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ ও কিংসু ঘোষ আত্মগোপন করেন।

দীর্ঘ প্রায় দেড়মাস আত্মগোপনে থাকার পর বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে সোমবার দুপুরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সেই হিন্দু যুবক কিংসু ঘোষ। উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের উপস্থিতিতে তার কার্যালয়ে প্রকাশ্যে কিংসু ঘোষ বলেন, গত ৯ জুন রাতে কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের একটি পোষ্টে না বুঝে অজ্ঞতাবশত তিনি একটি কমেন্টস করেছিলেন। যা বড়লেখাসহ সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত করে। এমন মন্তব্য করা তার জন্য মুটেও ঠিক হয়নি, তিনি তা বুঝতে পারেন। অজ্ঞতাবশত এ ভুলের জন্য তিনি জনপ্রতিনিধি, আলেম সমাজ, সুশীল সমাজ ও মিডিয়ার সামনে এসে মুসলিম জাতি ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে এধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রæতি দেন।

Manual1 Ad Code

এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা খাদিমুল কোরআন পরিষদের সভাপতি ও বড়লেখা সদর বড় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি কাজী এনামুল হক, কিংসু ঘোষের বাবা ননী গোপাল ঘোষ, উপজেলা পুজা পরিষদের যুগ্ম সম্পাদক গীতেশ রঞ্জন দাস, প্রচার সম্পাদক সুজিত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, কিছু হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ কিংসু ঘোষের অবমাননাকর মন্তব্যের বিষয়টি নিষ্পত্তির জন্য তার সাথে যোগাযোগ করেন। সে তার ভুল বুঝতে পেরেছে। ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তারা বাবাও ক্ষমা চেয়েছেন। তিনি আশা করছেন সবাই তাকে মাফ করে দিবেন এবং কেউ এমন কিছু করবেন না যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!