কমলগঞ্জে ছড়া থেকে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ছড়া থেকে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে মঙ্গলবার সকাল ১০টায় বিপুল বাউরী (৬৫) নামের এক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে গত সোমবার (১৮ জুলাই) পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রি করা হয়। মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১০টার দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। এরপর কমলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিপুল বাউরীর লাশ উদ্ধার করেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছড়ায় পানিতে পড়ে বিপুল বাউরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন সে দীঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!