প্রকৃতির প্রতিশোধ থেকে বাঁচতে প্রকৃতিকে সংরক্ষণ করুন-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রকৃতির প্রতিশোধ থেকে বাঁচতে প্রকৃতিকে সংরক্ষণ করুন-পরিবেশমন্ত্রী

  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, মানুষ ও জীবজন্তুর বসবাস উপযোগী দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনাঞ্চল গড়ে তোলার লক্ষে আগামী ২০৩০ সাল পর্যন্ত সরকার সবধরণের সরকারি বনভুমির গাছ কাটা বন্ধ রেখেছে। বনাঞ্চল উজাড় ও পাহাড়-টিলা কাটলে প্রকৃতি প্রতিশোধ নিতে শুরু করে। প্রকৃতির এ নির্মম একশন থেকে বাঁচতে আমাদেরকে প্রকৃতিকেই সংরক্ষণ করতে হবে। পরিবেশকে রক্ষা করতে আমাদের প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে। পাহাড়-টিলা কাটা বন্ধ করতে হবে। তবেই অকাল বন্যা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পাহাড়-টিলাধ্বসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মন্ত্রী পাথারিয়া পাহাড়ের অবৈধ দখলিয় ভুমি উদ্ধারের দ্রুত ব্যবস্থা নিতে বিভাগীয় বন সংরক্ষক ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে বনবিভাগের সুফল প্রকল্পের অর্থায়নে কমিউনিটি ডেভলপমেন্ট ফান্ডের আওতায় বনাঞ্চল সংলগ্ন ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন সহকারি বনসংরক্ষক (শ্রীমঙ্গল) জিএম আবু বকর সিদ্দিক।

Manual4 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক ও বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আজির উদ্দিন, স্বপন চত্রবর্তী, উপজেলা কৃষক লীগের সহসভাপতি বৃক্ষবন্ধু সোনাহর আলী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!