কবিতা || গোপালের বাঁশী || মোহাম্মদ দীদার হোসেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কবিতা || গোপালের বাঁশী || মোহাম্মদ দীদার হোসেন

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual7 Ad Code

গোপালের বাঁশি
////// ////// মোহাম্মদ দীদার হোসেন

গোপালকে দেখাচ্ছে আজ খুবই হাসি-খুশি;
না জানি কী নিয়ে সে বাজায় আবার বাঁশি!

রাজ দরবার সরব আজ, চেয়ার ছাড়া নিয়ে;
গোপালও খোশমেজাজে, যেন কারো বিয়ে।

একের পর এক হচ্ছে বলি, শুধুই চুনোপুঁটি ;
এখনো কেন যাচ্ছে না ধরা, বোয়ালের টুটি?

Manual2 Ad Code

তবুও কিছু হচ্ছে দেখে, গোপালও পাচ্ছে সাহস;
রাজাও হাঁটছেন ধীরে লয়ে, যেন একটা তাপস!

গোপাল তবুও হাল ছাড়ে না, শেষ দেখার চলে;
কেউবা এখন খাচ্ছে ধরা, অভিযান চলছে বলে।

Manual4 Ad Code

কেউবা যখন ধরাশায়ী, কেউ লাগিয়ে আাঠা;
আসলে কে অপরাধী, কে হচ্ছে বলির পাঁঠা?

মাঝে মাঝে গোপালও যেন পায় না খুঁজে হদিশ;
ভেবে-চিন্তে অস্থির হয়, বের করতে সব খবিশ!

একটা সময় রাজামশাই, ছাড়তে চাইলো হাল;
গোপাল এসে বাধ সাধলো, দিতে হবে সামাল।

গোপাল আর রাজামশাই, নিলো দৃঢ় শপথ;
হালটা ছেড়ে রাজ্যটাকে, ফেলবে না বিপথ।

শপথ নিয়ে নতুন দমে, করলো শুরু যাচাই;
একে একে দ্রুতলয়ে, করলো তথ্য বাছাই।

Manual5 Ad Code

কেঁচো খুঁড়তে পেলো যেন, কালসাপের দেখা;
বিষধর সব সাপের ফনায়, উন্নয়ন পড়ে ঢাকা।

ওদের ধরতে গোপাল চাইলো, ডাকতে দক্ষ ওঝা;
রাজা বললো, ‘কী দরকার? আমিই দিবো সাজা’।

রাজা সাজলো দক্ষ ওঝা, বাজালো কঠোর বীণ;
সব সাপকে খাঁচায় আটকে, শোধ করলো ঋণ।

Manual5 Ad Code

ধন্য রাজার পূন্যের রাজ্যে, প্রজারা হলো খুশি;
মনের সুখে গোপাল এখন, বাজায় শুধু বাঁশি।

বড়লেখা, মৌলভীবাজার;
২৩ জুলাই ২০২০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!