কমলগঞ্জে ২ ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মধ্যস্থতাকারী নিহত : আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

কমলগঞ্জে ২ ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মধ্যস্থতাকারী নিহত : আটক-২

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানে দুই সহোদরের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দায়ের কূপে পার্শ্ববর্তী বাড়ির রতিরাম নায়েক (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ সহোদরকে আটক করেছে।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের দর্গানা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। তাদের ঝগড়া থামাতে গেলে দর্গানার হাতে থাকা দা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির রতিরাম নায়েকের মাথা ও মুখের উপর উপুর্যপোরি কূপাতে থাকলে ঘটনাস্থলেই রতিরাম নায়েকের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত সুশীল অলমিককে আটক করে। বৃহস্পতিবার সকালে ডবলছড়ার দুর্গম এলাকা থেকে দরর্গানা অলমিককে দাসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রতিরাম নায়েকের ভাই রাজু নায়েক বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান হত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। অভিযুক্ত দুই সহোদরকে দাসহ আটক করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!