কমলগঞ্জের লাউয়াছড়ায় গাছ চোরের দায়ের কুপে বিট কর্মকর্তা আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের লাউয়াছড়ায় গাছ চোরের দায়ের কুপে বিট কর্মকর্তা আহত

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বিট এলাকায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার গাছ চোরদের দায়ের আঘাতে বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন গুরুত্ব আহত হয়েছে। তাকে সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী মোজাহিদ মিয়া জানান, কালাছড়া বন এলাকায় বনের জায়গা নির্ধারনের জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ এর কাজ করা হচ্ছিল। এই সময় বনের ভিতরে বেশ কিছু গাছ কাটা পড়ে থাকতে দেখে সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেনকে সেগুলো অফিসে নিয়ে যাবার নির্দেশ দেন। নির্দেশের পর পরই বন বিভাগের লোকজন গাছগুলো লোক দিয়ে অফিসে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। সেই সময় হঠাৎ করে কতিপয় চিহ্নিত গাছ চোর চক্রের সদস্যরা গাছ নিতে বাঁধা প্রদান করে। একপর্যায়ে উত্তেজিত গাছ চোর চক্ররা হাতে থাকা দেশীয় অস্ত্র দা দিয়ে বিট কর্মকর্তা আনোয়ার হোসেনে উপর আক্রমন করে। হামলায় বিট কর্মকর্তা আনোয়ার গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধুরী জানান, হামলাকারী শনাক্ত করা গেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!